অস্কারের উপস্থাপক কে থাকবেন সেটা নিয়েও গুঞ্জন কম হয়নি। অনেকের নামই শোনা গিয়েছিল। কিন্তু অবশেষে জানা গেল ৯২তম অস্কার অনুষ্ঠিত হবে উপস্থাপক ছাড়া!
অস্কারের আর মাত্র ১ মাস বাকি। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে ২৪টি শাখায় অস্কার দেওয়া হবে। ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কারের এই অনুষ্ঠান। এ আয়োজনের আগে থেকেই ঘোষণা দেওয়া হয় উপস্থাপকের নাম। তবে এবার অস্কারে কোনো উপস্থাপক থাকছে না। বিজয়ীদের হাতে বিভিন্ন বিভাগের পুরস্কার তারকারা তুলে দেবেন। পুরনো রীতিতেই দেওয়া হবে পুরস্কার।
