নাগরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে শোভাযাত্রা

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:৩৮

নাগরপুরে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভা হয়েছে। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্যবিবাহ বন্ধ ও নিরসনের লক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়। উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইলের স্থানীয় সরকারের উপপরিচালক শরীফ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার মো. আমান উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির প্রমুখ।