বঙ্গবন্ধুর ছবি ও প্ল্যাকার্ডে সজ্জিত মির্জাপুর উপজেলার চত্বর

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:৩৯

১০ জানুয়ারি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা পরিষদ চত্বর বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে। উপজেলা পরিষদের আশপাশ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং উপজেলা পরিষদ চত্বরের মুক্তির মঞ্চের সামনে বঙ্গবন্ধুর দুর্লভ ছবিসহ সে সময়ের বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে তার বিরল ছবি সংবলিত প্ল্যাকার্ড টাঙানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলায়  এ চিত্র দেখা গেছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান সিদ্দিকী এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. শামীম আল মামুন জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মজয়ন্তী এবং মুজিববর্ষ উপলক্ষ্যে এসব আয়োজন করা হয়।