টাঙ্গাইলের ভূঞাপুরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ফজল মন্ডল নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম জানান, ফজল মন্ডলকে তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, গতকাল বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড চেয়ে ফজল মন্ডলকে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে, টাঙ্গাইলের সদর উপজেলার বাসাখানপুর এলাকা থেকে হামলাকারী অমিত সাহাকে গ্রেফতার করেছে টাঙ্গাইল সদর থানা পুলিশ।
