প্রথমবারের মতো পার্বত্য চট্টগ্রামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উত্সব। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ও বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের সহযোগিতায় তিন পার্বত্য জেলায় এই উত্সব উদ্যাপন হবে।
বৃহস্পতিবার রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুর ইসলাম এসব কথা বলেন। আগামীকাল ১১ জানুয়ারি সকালে কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বঙ্গবন্ধু জাতীয় অ্যাডভেঞ্চার উত্সব উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
