অ্যান্ডারসনের পরিবর্তে আর্চার?

আপডেট : ০৯ জানুয়ারি ২০২০, ২১:৪৬

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে জেমস অ্যান্ডারসনের জায়গায় খেলতে পারেন জোফরা আর্চার। এজন্য অবশ্য আর্চারকে নিজের ফিটনেস প্রমাণ করতে হবে। ১৬ জানুয়ারি টেস্টটি শুরু হবে। কনুইয়ে ইনজুরির কারণে ২৪ বছরের আর্চার সিরিজে সমতা ফেরানো দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড দলে ছিলেন না। পাঁজরের হাড়ের ইনজুরির কারণে অ্যান্ডারসনকে এখন দেশে ফিরে যেতে হচ্ছে। আর্চারের সঙ্গে এ ব্যাপারে লড়াই চলছে আরেক জোর বোলার মার্ক উডের। তবে উডও ইনজুরির মধ্যে ছিলেন। তাই মাইকেল অ্যাথার্টন জানিয়েছেন তৃতীয় টেস্টটি শুরুর আগে আর্চার ও উডের অগ্রগতি পর্যবেক্ষণে রাখা হবে। এ ক্ষেত্রে সিদ্ধান্ত নেয়ার জন্য ইংল্যান্ডের হাতে বেশ সময় আছে।