ত্রিশালে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১২:২৭

ময়মনসিংহের ত্রিশালে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধানীখোলা ইউনিয়নের দক্ষিণভাটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান জানান, ‘বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধানীখোলা ইউনিয়নের দক্ষিণভাটিপাড়া গ্রামে দড়গাপারে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে দুর্বৃত্তরা আগুন দেয়। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

 

ত্রিশাল থানার ওসি (তদন্ত) শেখ মাহমুদ হোসেন জানান, আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পে আগুন দেয়ার খরব শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ইত্তেফাক/ইউবি