মহেশপুরে নৌকার মিছিলে জামায়াত-বিএনপির হামলা, আহত ৫

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১২:৪৫

ঝিনাইদহের মহেশপুরে বৃহস্পতিবার রাতে নৌকার মিছিলে জামায়াত-বিএনপির ক্যাডারা হামলা চালিয়েছে। এ ঘটনায় যুবলীগ নেতাসহ পাঁচজন আহত হয়েছেন। 

 

জানা গেছে, উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বৃহস্পতিবার রাতে ঝিনাইদহ-৩ আসনের মহাজোট প্রার্থী শফিকুল আজম খান চঞ্চলের সমর্থকরা প্রচার চালাচ্ছিলেন। এ সময় জামায়তা-বিএনপির ক্যাডাররা হামলা চালায়। হামলায়  যুবলীগ নেতা লাভলু, বাবলু, মোশারেফ, মনি ও মমিন আহত হন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

আরো পড়ুন : গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর পক্ষে নির্বাচনী জনসভা

মহেশপুর থানার ওসি রাশেদু আলাম জানান, ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেছে। জড়িতদের আটকরে চেষ্টা চলছে। 

 

 

ইত্তেফাক/ইউবি