ঢাকা দক্ষিণে নৌকা প্রতীকে তাপসের প্রচারণা শুরু

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ১৩:১০

প্রতীক পেয়েই নির্বাচনি প্রচারণা শুরু করেছেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় ডেমরা থানাধীন ডগাইর বাজার থেকে নৌকা প্রতীকে গণসংযোগ শুরু করেন তিনি।

 

এরপর ডগাইর, কোনাপাড়া, বাশেরপুল, বড় ভাঙ্গা, মুরগীর ফার্ম এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী। এ সময় সাধারণ জনগণকে উৎসব মুখর পরিবেশে প্রচারণায় অংশ নিতে দেখা গেছে।

 

এর আগে শুক্রবার সকালে গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে অবস্থিত ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে দক্ষিণের মেয়রপ্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়।

 

ইত্তেফাক/এএম