দামুড়হুদায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৪:১৭

চুয়াডাঙ্গার দামুড়হুদার মদনাপার কৃষ্ণপুর গ্রামে বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। 

 

হামলায় স্থানীয়  ইউপি সদস্য খাইরুল ইসলাম (৪৮) ও গ্রাম পুলিশ আলকাছ আলী (৪৫) আহত হয়েছেন। তাদের দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 

 

আগের দিন গভীর রাতে একই উপজেলার নাপিতখালি গ্রামের নৌকা আওয়ামী লীগের নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা আগুন দিয়ে ১০-১২টি চেয়ার, পোস্টার ও অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে। দামুডহুদা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

 

ইত্তেফাক/ইউবি