স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
জলাতঙ্ক রোগমুক্ত করতে স্বরূপকাঠিতে বেওয়ারিশ ও পোষা কুকুরকে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। গতকাল শুক্রবার পাঁচ দিনব্যাপী ঐ কর্মসূচির প্রথম দিনে ৪৭৫টি কুকুরকে ভ্যাকসিন দেওয়া হয়। জলাতঙ্ক মুক্ত করার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা, প্রাণিসম্পদ ও স্থানীয় সরকার বিভাগের যৌথ আয়োজনে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, স্বরূপকাঠি পৌরসভাসহ ১০টি ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়নে ২৫টি প্রশিক্ষিত টিম মাঠে কর্মরত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা ডা. মো. জহিরুল ইসলাম এ কার্যক্রম তদারকি করছেন।
