নেত্রকোনা মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২১:৩৯

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা মেডিক্যাল কলেজের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে কলেজের অস্থায়ী ক্যাম্পাস আধুনিক সদর হাসপাতালে কলেজের এ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. রঞ্জন কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, পুলিশ সুপার আকবর আলী মুনসী, সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান, পৌর মেয়র নজরুল ইসলাম খান, সাবেক সিভিল সার্জন ডা. জ্যোতির্ময় আইচ প্রমুখ।