মোরেলগঞ্জে নাশকতা মামলায় জামায়াত নেতা গ্রেফতার

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৫:২৫

বাগেরহাটের মোরেলগঞ্জে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার রাতে তেলিগাতি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মো. মনিরুজ্জামানকে পুলিশ গ্রেফতার করে। শুক্রবার সকালে তাকে কোর্টে চালান দেওয়া হয়েছে।

আরো পড়ুন: মুকসুদপুরে ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, মনিরুজ্জামান পুরানো একটি নাশকতা মামলার আসামি। মামলা তদন্তের স্বার্থে তাকে গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/বিএএফ