বিচারপতি মোরশেদের ১০৯তম জন্মবার্ষিকী

আপডেট : ১০ জানুয়ারি ২০২০, ২২:১৩

আজ ১১ জানুয়ারি উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ, চিন্তাবিদ, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ১০৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদ বনানী তার মাজারে সকাল ১০টায় পুষ্প অর্পণ, ফাতেহা পাঠ ও কোরআনখানির আয়োজন করেছে। এ ছাড়া আইনজীবীদের বিভিন্ন সংগঠন, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান মরহুমের গৌরবোজ্জ্বল জীবনের ওপর আলোচনা সভার উদ্যোগ গ্রহণ করেছে।