নিয়োগ

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:২৫

নিয়োগ বিজ্ঞপ্তি: সম্পূর্ণ বিদ্যালয়ের অর্থায়নে ঢাকা জেলার ধামরাই থানাধীন জালসা উচ্চ বিদ্যালয়ে তিনজন শিক্ষক ১। গণিত, ২। বিজ্ঞান, ৩। ইংরেজী ও ০১ জন নিম্নমানসহকারী কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ দেয়া হবে। (স্নাতকোত্তর ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেয়া হবে)। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ দিনের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছানোর জন্য অনুরোধ করা হলো। প্রধান শিক্ষক, জালসা উচ্চ বিদ্যালয়, জালসা, ধামরাই, ঢাকা। ০১৯২২৮৪০৬৮১।           সিকে-৩৩৩৮

পুন: নিয়োগ বিজ্ঞপ্তি: সর্বশেষ সরকারী বিধি মোতাবেক গোয়ালমারী হযরত আব্দুল কাদির জিলানী (র:) উচ্চ বিদ্যালয়, গ্রাম+ডাকঘর: গোয়ালমারী, উপজেলা: দাউদকান্দি, জেলা: কুমিল্লা-এর জন্য শূন্যপদে একজন প্রধান শিক্ষক নিয়োগ করা হইবে। আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্র, ২ কপি ছবি ৫০০/- টাকার পোষ্টাল অর্ডারসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে সভাপতি বরাবর আবেদন করুন। পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন প্রয়োজন নেই। —সভাপতি         সিকে-৩৩৩৪