নিখোঁজের ৪দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৩:২২

সুনামগঞ্জের তাহিরপুরে নিখোঁজের ৪দিন পর তোফাজ্জল হোসেন নামে সাত বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার চারাগাঁও সীমান্তের বাঁশতলা গ্রাম থেকে ওই শিশুর লাশ দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে তাহিরপুর থানার এএসআই মুছা মিয়ার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী কালন মিয়া (৬০) ও তার ছেলে সেজা মিয়াকে (২২) আটক করে থানায় নিয়ে যায়।

তোফাজ্জল উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের সীমান্ত গ্রাম বাঁশতলার জুবায়েল হোসেনের ছেলে ও বাঁশতলা দারুল হেদায়েত মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী।

স্বজনরা জানান, তোফাজ্জল গত বুধবার বিকালে নিজ গ্রাম থেকেই নিখোঁজ হয়। নিখোঁজের পর অপহরণ সন্দেহে পরদিন পরিবারের পক্ষ হতে থানায় লিখিত অভিযোগ করা হয়। চারদিন পর শনিবার ভোরে গ্রামের বাড়ি বাঁশতলার এক প্রতিবেশীর বাড়ির পেছনে গ্রামবাসী বস্তাবন্দি অবস্থায় শিশু তোফাজ্জলের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে, মামলা ও পূর্ব বিরোধের জের ধরে শিশু তোফাজ্জলকে অপহরণের পর হত্যা করা হয়েছে। এরপর তার মরদেহ সিমেন্টের বস্তার ভেতর রেখে দেয়া হয়।

ইত্তেফাক/আরকেজি