আদমশুমারিতে বাদ পড়ার সম্ভাবনা যাদের

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৯:৩৪

 

/ নাইমুর লিখন

 

ষষ্ঠ আদমশুমারি হবে এ বছর। শুমারিতে বাদ পড়ার সম্ভাবনা যাদের...

 

v প্রেমিকসমাজ যাদের আদর করে টিয়া, ময়না, টুনটুনি, কাউয়া বলে ডাকে; আদমশুমারিতে স্থান না পেলেও পক্ষীশুমারিতে এদের অবস্থান নিশ্চিত।

 

v শিক্ষক সমাজ যাদের গরু, গাধা, বলদ অথবা পাঠা বলে আখ্যায়িত করেন; এই শ্রেণি প্রাণিশুমারির প্রথম দিকে থাকবে এটায় কোনো সন্দেহ নেই।

 

v স্ত্রী কর্তৃক ঘোষিত হাঁসের পরিবর্তে বাঁশ আনা অপদার্থরা; জড়বস্তুশুমারিতেও জায়গা পাবে না।

 

v প্রেমিকাসমাজ কর্তৃক যাদের গুচিমুচি, গুলুগুলু, ছোট্ট বাবু বলে ডাকা হয়; দাঁতওয়ালা এসব ছোট্ট বাবুদের শুমারির রাডারে ধরা পড়ার সম্ভাবনা খুব কম।

 

v অনার্সে সিজিপিএ-৪-এর মধ্যে ৪ পাওয়া ভিনগ্রহের বাসিন্দাদের কোনো সুযোগ নেই লিস্টে আসার।

 

v ফেসবুকের আমি ডিমের সাদা কুসুম, নীল আকাশে ভালোবাসা দিলাম উড়িয়ে, বসন্তের রাতে বদনা হাতে, অ্যাই শুনছ, বাবু খাইছ, নিঃসঙ্গ কাউয়া প্রভৃতি নামধারী আইডিরা লিঙ্গ নির্ধারণজনিত সমস্যার কারণে বাদ যেতেই পারেন।

 

v রাস্তাঘাটে বের হয়ে আপনারা যাদের এই টেম্পু, এই খালি বলে ডাক দেন; তাদেরও শুমারি থেকে বাদ দিলেও কিছু করার থাকবে না। দোষ আপনাদেরই!

 

v নিজেকে স্টার, সুপারস্টার, ডানাকাটা পরি ভেবে বসে থাকা মিডিয়া জগতের হর্তাকর্তাগণ; আদমশুমারিতে তাদের নাম উঠানোতে আপত্তি জানাতেই পারে।