থার্টি ফার্স্ট নাইটের স্মৃতি

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৯:৩৪

 

/ তানভীর আহাম্মেদ

ধোঁকা

প্রথম বন্ধু :কীরে, এত রাতে কোথা থেকে ফিরলি? এত বিষণ্ন কেন?

দ্বিতীয় বন্ধু :আর বলিস না, বছরের শুরুতেই ধোঁকা খাইলাম!

প্রথম বন্ধু :কী হয়েছে?

দ্বিতীয় বন্ধু :গিয়েছিলাম জিএফের বাসার নিচে। ভেবেছিলাম ১২টা বাজে, তাকে উইশ করে জানালা দিয়ে এক নজর দেখব। তা আর হলো না।

প্রথম বন্ধু :কেন? ওর বাপের দৌড়ানি খাইছিস নাকি?

দ্বিতীয় বন্ধু :না। সময় দেখতে গিয়ে দেখি, বাসা থেকে মোবাইল ভেবে সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে এসেছি।

 

পুরাতন বছরের স্মৃতিচারণ

প্রথম :দোস্ত, ১৯-এ তোর কোন ঘটনাটা বেশি স্মরণীয়?

দ্বিতীয় বন্ধু :মজার কোনো ঘটনা নাই। তবে ট্র্যাজেডি আছে।

প্রথম বন্ধু :কী সেটা?

দ্বিতীয় বন্ধু :দাম বাড়বে জেনে একটু বেশি দাম দিয়ে লবণ স্টক করে ধরা খেয়েছি!