ঠাট্টার ফেসবুক গ্রুপে আমরা আপনাদের সামনে একটা প্রশ্ন উত্থাপন করেছিলাম—
ছোটবেলায় আপনি বড়ো হয়ে কী হতে চেয়েছিলেন এবং কেন?
সংক্ষেপে (দু লাইনে) এর মজার উত্তর কমেন্টে লিখতে বলা হয়েছিল। আপনাদের করা কমেন্টগুলোর ভেতর থেকে বাছাইকৃত কমেন্টগুলো ঠাট্টায় প্রকাশ করা হলো।
এ সংখ্যার সেরা কমেন্টকারী শিমুল শাহিন। অভিনন্দন আপনাকে। আপনি পাবেন বিশেষ পুরস্কার বই।
বাছাইকৃত কমেন্ট
v বাসের সুপারভাইজার, কারণ একমাত্র সুপারভাইজারের হাতেই সব সময় টাকা থাকে।
g কাজী মারুফ
v কসমেটিকস ফেরিওয়ালা, ক্রাশরা না চাইলেও জোর করে চুড়ি পরিয়ে দিতাম। বউয়ের বারণ থাকলেও, প্রতিদিন কত কত সুন্দরী মাইয়ার হাত ধরতে পারতাম!
g রাখাল সুজন
v ছোটবেলায় হতে চেয়েছিলাম ডাক্তার, কারণ প্যারাগ্রাফ ঐ একটাই মুখস্থ ছিল!
g জেলী আক্তার
v আইসক্রিমের ফেরিওয়ালা। বিক্রির আগে গোপনে একটু চেটে নেওয়ার সুযোগ পেতাম!
g শফিক হাসান
v ছোটবেলায় কিছু হতে চাইনি। তবে ঠাট্টায় বড়োবেলায় এমন ঘোষণা পাব জানলে তখন কিছু হতে চাইতাম।
g মুহসিন ইরম
v ছোটবেলায় বাবা হতে চেয়েছিলাম! কারণ বাবাকে পড়াশোনা করতে হতো না, কখনো বকা খেতে হতো না, মার খেতে হতো না!
g শিমুল শাহিন
v বড়ো হয়ে আমি ভিক্ষুক হতে চেয়েছিলাম! কারণ, এতে কায়িক পরিশ্রম ছাড়াই জীবন নির্বাহ করা যায়!
g ওহাব ওহী
v ছোটবেলায় বড়োভাইয়ের বড়োভাই হতে চেয়েছিলাম। যাতে আমি মারলেও আম্মু তাকে বলত, ‘বড়োভাইয়েরা এ রকম একটু-আধটু মারেই’ কিন্তু সারাজীবন বড়োভাইয়ের ছোটভাই হিসেবেই রয়ে গেলাম।
g এন জে শাওন
v বড়ো হয়ে হব আমি সব বাবাদের রাজা
এখন যা যা করছ—সবের পাবে দ্বিগুণ সাজা।
g অপু চৌধুরী
v আমি সুপারম্যান হতে চেয়েছিলাম। কারণ, সুপারম্যান হতে পারলে তো ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে হতো না।
g রেজা শাহীন
v ছোটবেলায় আমি বড়ো হতে চেয়েছিলাম।
g এনামুল হক
v রোগী হতে চেয়েছিলাম। কারণ অন্যরা সবাই ডাক্তার হতে চাইত। সবাই যদি ডাক্তার হয়, রোগী কে হবে?
g মুহিত আহমেদ জামিল
v বিয়ে করতে চেয়েছিলাম। এখন চুল পাকতে শুরু করেছে কিন্তু বিয়েটা আজ অব্দি হলো না। ব্যাচেলর হয়েই রইলাম!
g মুহা. তাজুল ইসলাম
v আই বড়ো হই , ঠাট্টার বিষ, থুক্কু, বি.স. হইবার চাইছিলাম, তাইলে নিজের হগল লেখা পাবলিকরে খাওয়াইতাম পাইত্তাম ।
g মিরাজুল হক মিলন
v ছোটবেলায় কাজী হতে চেয়েছিলাম? কারণ কাজী হলে প্রতিদিন তিন-চারটা বিয়েবাড়ির খাবার খেতে পারতাম এবং নতুন নতুন জামাই এবং কন্যার দেখা পেতাম?
g সাইফুর রহমান লিটন
v কেবল বড়োই হতে চেয়েছিলাম। কারণ বড়ো হলে পড়ালেখা লাগে না, সারারাত টিভি দেখা যায়।
g কাজী রিসাত
v বড়ো হয়ে নায়িকা শাবানাকে বিয়ে করতে চেয়েছিলাম, সেলাই মেশিন কেনার জন্য টিফিনের টাকাও জমা করছিলাম। কারণ. সাবানার হাতে একটা সেলাই মেশিন আর সাথে আমি থাকলে গার্মেন্টস মালিক হওয়া ঠেকায় কে?
g আলমগীর হোসাইন
v বড়ো হয়ে বড়ো হতে চেয়েছিলাম। শুধু উচ্চতায় ছোট হওয়ায় সে আশা আর পূর্ণ হলো না।
g নীরব চন্দন
v দারোয়ানদের সারাদিন দাঁড়িয়ে থাকলেই হয়, কোনো কাজ নেই। এটা জানার পর থেকে দারোয়ান হতে চেয়েছি।
g ফারজানা ববি
v বড়ো হয়ে বিজ্ঞানী হতে চেয়েছিলাম, পারিনি। বিয়ে করার পর নিজেকে আইজাক নিউটনের চেয়েও বড়ো বিজ্ঞানী মনে হয়। (বিয়ে ফ্যাক্ট)
g আবু শাহেদ সরকার
v উচ্চ মাধ্যমিকের শিক্ষক হতে চেয়েছিলাম। শুনতাম মেয়েরা নাকি তার শিক্ষকদের ওপর ফিদা থাকে।
g লুত্ফর রহমান রবি
v প্রেমের ডাকপিয়ন।
গোপনে চিঠি পড়ে ভাতের আঠা ও থুতু দিয়ে খামের মুখটা বন্ধ করে পৌঁছে দিতাম।
g শফিক শাহরিয়ার
v ঘটক হতে চেয়েছিলাম; কারণ, ছোট থাকতে প্রায়ই শুনতাম পাত্র নিয়ে ঝামেলা হলে ঘটককেই বিয়ে করতে হয়!
g আরাফাত লিও তন্ময়
v বড়ো হয়ে আমি চিনি কলের শ্রমিক হতে চেয়েছিলাম। কারণ ছোটবেলায় চিনি লেবুর শরবত খুব বেশি পছন্দ করতাম, তাই।
g আবু সাঈদ সরকার
v ড্রাইভার। কারণ বড়োলোকের মেয়েরা প্রাইভেট ড্রাইভারদের প্রেমে পড়ে বেশি।
g রায়হান ফেরদৌস
v অভিনেতা; কারণ অভিনয় করলে তাড়াতাড়ি বয়স বাড়ে, একদিনেই বড়ো হওয়া থেকে বড়োলোক অব্দি হয়ে যেতে পারব।
g তানভীর আহাম্মেদ
পরবর্তী প্রশ্নের জন্য ঠাট্টা’র ফেসবুক গ্রুপে চোখ রাখুন
