জনগণের স্বপ্ন বাস্তবায়নে চেষ্টা করে গেছেন বঙ্গবন্ধু

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৯:৩৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ক্ষণগণনা (কাউন্টডাউন) শুরু হয়েছে ১০ জানুয়ারি থেকে। বঙ্গবন্ধুকে ঘিরে একাধিক শিল্পীর বিভিন্ন সময়ের স্মৃতিখণ্ড রয়েছে। বঙ্গবন্ধুকে ঘিরে তারকাদের সেসব অমূল্য স্মৃতিগুলো বিনোদন প্রতিদিন-এ প্রকাশ হবে নিয়মিত। আজ পাঠকদের জন্য লিখেছেন দেশের গুণী নাট্যব্যক্তিত্ব খাইরুল আলম সবুজ—

বঙ্গবন্ধুর কাছে বাংলাদেশ ছিল একটি স্বপ্নের দেশ। কাজ বাস্তবায়িত হলেই স্বপ্ন সফল হয়। তিনি এদেশকে নিয়ে স্বপ্ন দেখতেন, তার স্বপ্ন বাস্তবায়নের জন্য চেষ্টা করে গেছেন অবিরত। তার জন্যই আমরা আজ স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছি। তার চিন্তা-চেতনা, বিশ্বাস, সাংস্কৃতিক মনোবাসনা সবকিছুই আজ আমাদের জন্য গুরুত্ব বহন করে। বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য। সত্যকে ভালোবাসলে নিজেকে ভালোবাসা হয়। আর সত্যকে ভালোবাসতে হলে নিজেকে সেভাবে তৈরি হতে হয়। মানুষ জড় পদাথর্ নয়, সে ভালো-মন্দ বুঝতে পারে। প্রকৃত মানুষ সত্যকেই গ্রহণ করে। বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছেন সত্যকে ভালোবাসতে। তাই বঙ্গবন্ধুর আদর্শ, দশর্ন ও চিন্তাকে বুঝতে হবে।