চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের একটি বিজিবির টহল দল শুক্রবার দুপুরের পর দামুড়হুদার সীমান্তবর্তী গ্রাম মদনাপার-কৃষ্ণপুর সড়ক থেকে মোটরসাইকেলে রাখা ব্যাগে ৩০ কেজি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে। আটক ব্যক্তি জীবননগর উপজেলার মৃগমারী গ্রামের আনারুল ইসলাম (৪২)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে দুপুরের পর ঐপথে স্বর্ণের একটি বড় চালান সীমান্তের ওপারে নেওয়া হবে। সে মোতাবেক বিজিবি ওৎ পেতে থাকে। এ অবস্থায় একটি মোটরসাইকেলে জনৈক ব্যক্তি আসে। বিজিবিকে দেখে সে পালানোর চেষ্টা করলে তাকে ধরে চুয়াডাঙ্গা বিজিবির হেডকোয়াটারে নিয়ে যায়। সেখানে আটক ব্যক্তির মোটরসাইকেলে রাখা ব্যগ তল্লাশি করে ৩০ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ কোটি টাকা।
আরও পড়ুনঃ এখনও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হয়নি: মওদুদ
চুযাডাঙ্গা-৬ ব্যাটালিয়নের বিজিবি পরিচালক লে. কর্নেল ইমাম হাসান জানান, 'আটক ব্যক্তিকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণগুলো ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।
ইত্তেফাক/নূহু
