প্রতি সপ্তাহে একটি নাটক

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ১৯:৩৯

 

নাগরিক টিভিতে ‘সেই লেভেলের গল্প’ শিরোনামে প্রতি সপ্তাহে নিয়মিত একটি করে নাটক নিয়ে হাজির হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গ বিডি। প্রতি শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে এই নাটকগুলো। 

নতুন বছরের সম্প্রতি রাত সাড়ে ১০টায় সেই লেভেলের গল্পের প্রথম নাটক ‘নেট ওয়ার্ক পাচ্ছি না’ প্রচার শুরু হয়েছে। জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় কর্মরত ঢাকার কোনো এক এলাকায় একটি ঘড় ভাড়া নেয়। বিদায়ী ভাড়াটিয়া ঘরটি সম্পর্কে অদ্ভুতুড়ে কথা বললেও সে তাতে কিছু মনে করে না। তবে অন্য একটি সমস্যার মুখোমুখি হয় সে। নেটওয়ার্ক পেতে প্রায়ই বাসার ছাদে উঠতে হয় তাকে। আর সেখানেই পরিচয় হয় বাড়িওয়ালার একমাত্র মেয়ের সঙ্গে। কিছুটা কাছেও আসে তারা। স্বপ্ন দেখতে শুরু করে। এরপর একদিন বাসায় ফিরে ডেকোরেটরকে গেট সাজাতে দেখে অবাক হয় সে। জানতে পারে মেয়েটির বিয়ে। মাথায় আকাশ ভেঙে পড়ে তার। সবকিছু ফেলে নিরুদ্দেশ হয় সে। কিছুদিন পর বাসায় জিনিসপত্র নিতে এলে জানতে পারে নতুন এক সংবাদ।