চট্টগ্রামে জাতীয় অ্যাথলেটিকস বৃহস্পতিবার শুরু

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:০৮

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় বৃস্পতিবার এমএ আজিজ জাতীয় স্টেডিয়ামে শুরু হবে জাতীয় অ্যাথলেটিকস। ১৪ বছর পর ঢাকার বাহিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় এই আসর। মুুজিববর্ষ উপলক্ষ্যে ৪৩তম জাতীয় অ্যাথলেটিকস শেষ হবে শনিবার। ৬৪টি জেলা, ৮টি বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, বিকেএসপি, বিজেএমসি ও অ্যাফিলিয়েটেড সামরিক ও বেসামরিক বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ৫০০ জন (পুরুষ ও মহিলা) অ্যাথলেট ৩৬টি ইভেন্টে লড়াই করবেন। পুরুষদের ২২ এবং মহিলাদের ১৪টি ইভেন্ট। সহযোগিতা করছে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বিভিন্ন তথ্য তুলে ধরেন অ্যাথলেটিকস ফেডারেশনের কর্মকর্তারা।