মহিলা ফুটবলারদের দলবদল শুরু আজ

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:০৮

স্পোর্টস রিপোর্টার

মহিলা ফুটবল লিগের খেলোয়াড় দলবদলের সময় আজ শুরু হচ্ছে। আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে লিগের খেলোয়াড় রেজিস্ট্রেশন। বসুন্ধরা কিংস এরই মধ্যে শক্তিশালী দল গঠন করেছে। আছে শেখ রাসেল ক্রীড়া চক্রও চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়ছে বলে জানা গেছে।