কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম শহরের খলিলগঞ্জ বাজারে মেলার আয়োজন করা হয়েছে। মেলার নামকরণ করা হয়েছে ‘দুলাভাই মেলা’। মেলা উপলক্ষ্যে শনিবার খলিলগঞ্জ বাজার সমিতি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। আগামী ১৯ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে বলে আয়োজক কমিটি জানিয়েছে। মতবিনিময় সভায় লিখিত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন বাজার সমিতির সভাপতি জিয়াউল হুদা সিমেল। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সাধারণ সম্পাদক খ ম আতাউর রহমান বিপ্লব, সহসভাপতি রেজাউল করিম রেজা, সাপ্তাহিক বাহের দেশ এর সম্পাদক শফিকুল ইসলাম বেবু, সাপ্তাহিক কুড়িগ্রাম বার্তার সম্পাদক এবি সিদ্দিক প্রমুখ।
