বেরোবি সংবাদদাতা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছয়টি অনুষদের ছয় জন শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ -এর জন্য মনোনীত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক তাবিউর রহমান প্রধান।
স্বর্ণপদকের জন্য নির্বাচিতরা হলেন—প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ইলেক্ট্রনিক অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. সোয়াইব হাসান, বিজনেস স্টাডিজ অনুষদের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সোহানা ইয়াসমিন, বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের হাবিবা আক্তার, কলা অনুষদের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের লিমা আক্তার, সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের তানজিলা আক্তার এবং জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সুমনা আক্তার।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য দরখাস্ত আহ্বানের প্রেক্ষিতে ২০১৮ সালের সেরা ফলাফলধারীদের একটি তালিকা ইউজিসিতে পাঠানো হয়। এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে ঐ ছয় জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
রাবি ও রুয়েটের ১২
শিক্ষার্থী মনোনীত
রাজশাহী স্টাফ রিপোর্টার জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮ পাচ্ছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বিজ্ঞপ্তিতে মনোনীত রাবি ও রুয়েট শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৮ সালে প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে। তালিকায় রাবির আট জন ও অধিভুক্ত মেডিক্যাল কলেজের একজনসহ ৯ জন এবং রুয়েটের তিন জন শিক্ষার্থীর নাম রয়েছে।
রাবির মনোনীত শিক্ষার্থীরা হলেন মো. আবু বকর ছিদ্দিক, অরিন্দম বিশ্বাস, মিতু পারভীন, সাম্মে আমেনা তাসমিয়া, মো. সোহেল রানা, ইশরাত জাহান, মাহফুজুর রহমান, সাবিনা ইয়াসমিন এবং সুব্রত ঘোষ। অন্যদিকে রুয়েটের মনোনীত তিন শিক্ষার্থী হলেন মো. সারোয়ার হোসেন, মাহমুদ হাসান ও মো. ফাইসাল রহমান বাদল।
