বাউল গান আর নাচে মুগ্ধ শ্রোতা-দর্শক

আপডেট : ১১ জানুয়ারি ২০২০, ২১:৪৮

বাংলাদেশ সাংস্কৃতিক উত্সব

ইত্তেফাক ডেস্ক

সাংস্কৃতিক উত্সবের অষ্টম দিন গতকাল বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় ছিল অ্যাক্রোবেটিক প্রদর্শনী। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবেশনায় কোরিয়গ্রাফি পরিবেশন ও সমবেত সংগীত ছাড়াও সমবেত নৃত্য পরিবেশন করে সৈয়দা শায়লা আহমেদ লীমার পরিচালনায় ভঙ্গিমা ডান্স থিয়েটার এবং তামান্না রহামানের পরিচালনায় নৃত্যম নৃত্য সংগঠন।

নীলফামারী জেলার পরিবেশনায় জেলা ব্রান্ডিং ভিডিও তথ্যচিত্র প্রদর্শনীর পর ২টি সমবেত সংগীত ও নৃত্য পরিবেশন করেন আঞ্চলিক শিল্পীরা।

এছাড়াও একক সংগীত পরিবেশন করে জাতীয় পর্যায়ের শিল্পী নৌশিন তাবাচ্ছুম স্মরণ এবং উপজেলা পর্যায়ের শিল্পী আমিনা রহমান বৈশাখী। যন্ত্রসংগীত পরিবেশন করেন শিল্পী রকিবুল আলম শাহীন, সুকুমার পাল, হূদয় কুমার দে, সুরেশ চন্দ্র রায় ও ধ্রুব জ্যোতি পাল কাব্য।

রাঙ্গামাটি জেলার পরিবেশনার শুরুতে জেলা ব্রান্ডিং ভিডিও তথ্যচিত্র প্রদর্শনী ছাড়াও নৃত্য পরিবেশন করেন আঞ্চলিক শিল্পীরা। একক সংগীত পরিবেশন করে জাতীয় পর্যায়ের শিল্পী রনজিত্ দেওয়ান এবং উপজেলা পর্যায়ের শিল্পী রফিক আশিকী।

যন্ত্রে পাহাড়ি সুর তোলেন যন্ত্রশিল্পীরা। জেলার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ের শিল্পী রনজিত্ দেওয়ান। একাডেমি প্রাঙ্গণে রাত ৮টায় দর্শনীর বিনিময়ে মঞ্চস্থ হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় ঐতিহ্যবাহী বাউল গান। আজ বিকাল বিকাল ৪টা থেকে একাডেমির নন্দনমঞ্চে পরিবেশিত হবে মাদারীপুর, রংপুর ও পাবনা জেলার সাংস্কৃতিক পরিবেশনা এবং রাত ৮টায় একাডেমি প্রাঙ্গণে দর্শনীর মিনিময়ে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী লোকনাট্য দিনাজপুরের ‘পালাটিয়া’।