ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামীর জন্মদিন পালিত হয়েছে ঘটা করে। তার জন্মদিন পালনে থানার ভেতরেই হয়েছে অনুষ্ঠান। মাইক লাগিয়ে গানবাজনার অনুষ্ঠান করা হয় এ উপলক্ষ্যে। গত বৃহস্পতিবার ছিল তার জন্মদিন। সন্ধ্যা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলে জন্মদিনের এ অনুষ্ঠান। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামীর সঙ্গে যোগাযোগ করলে তিনি একটি অনুষ্ঠানে আছেন জানিয়ে পরে কথা বলবেন বলে জানান।
