‘৫১ বর্তী’

আপডেট : ১২ জানুয়ারি ২০২০, ২০:৫১

 

চ্যানেল আইতে আবারও প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচারিত হচ্ছে মেগা সিরিয়াল ‘৫১ বর্তী’। আনিসুল হকের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী। ৫১ জনের একটি পরিবারে বাস করা বাড়ির গল্প এটি। এর প্রতিটি সদস্যের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ঘটনাবলি এখানে তুলে ধরা হয়েছে। এ ধারাবাহিকে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুদ আলী খান, ফারহানা মিঠু, মাহফুজ আহমেদ, শাহেদ শরীফ খান, শ্রাবন্তী, অপি করিম, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আরমান পারভেজ মুরাদ, মারজুক রাসেল, মৌটুসী, নায়লা, মোনা, সোহাগ, বাপী করিম, কাব্য প্রমুখ।