রসায়ন

তাপশক্তির পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৩

ড. মনসুর আলী, প্রভাষক

জাহাঙ্গীর নগর বিশ্বদ্যািলয় স্কুল এন্ড কলেজ, ঢাকা

১)  X   ২য় পর্যায়ের একটি মৌল যার অক্সাইড বায়ুমণ্ডলের ক্ষতিসাধন করে। যার ৩টি আইসোটোপ আছে। প্রাচুর্য্যতার দিক থেকে এদের পরিমাণ যথাক্রমে ৯০%,৮%, ২%।

ক) আইসোটোপ কাকে বলে।

খ) NH4Clএকটি উদ্বায়ী পদার্থ কেন?

গ) উদ্দীপকের মৌলটির আপেক্ষিক

পারমানবিক ভর কত

ঘ) উদ্দীপকের মৌলটির অক্সাইডগুলির কোনটির ব্যাপনের হার বেশী এবং পরিবেশ দূষক-এর ব্যাখ্যা দাও।

২) 19X    8 Y     13 Z

ক) পোলারিটি কাকে বলে?

খ)  NaCl দ্রবণে বিদ্যুত্ পরিবহন করে, কিন্তু CCl4 করে না- ব্যাখ্যা কর

গ) XY এর বন্ধন গঠন বর্ণনা কর।

ঘ)  XY ও ZY এর অক্সাইডের বন্ধন গঠন ভিন্ন ্নকিনা- ব্যাখ্যা কর।

৩) 5g KClO3থেকে 2.25g KCl পাওয়া যায়।

ক) মোল কাকে বলে?

খ)  STP তে 22g  CO2 এর আয়তন কত?

গ) উত্পাদের শতকরা পরিমাণ কত?

ঘ) K এর স্থলে Na দিলে উত্পাদের শতকরা পরিমাণের পার্থক্য বিশ্লেষণ কর।

৪) a)2FeCl3+SnCl2=2FeCl2+SnCl4

b) 2Mg+O2=2MgO

c) KOH+HClO4= KClO4 +H2O

ক) Redox বিক্রিয়া কাকে বলে?

খ) KMnO4 একটি জারক পদার্থ-ব্যাখ্যা কর।

গ) (a),(b)),(c) এর কোনটি রেডক্স(non Redox) বিক্রিয়া তা ব্যাখ্যা কর।

ঘ) (a),(b)),(c) এর কোনটি জারণ-বিজারণ (Redox)  যুগপত্  ঘটে -ব্যাখ্যা কর।

৫) N2+3H2=2NH3 D H=-92KJ/mol

N=O=340KJ/mol,N N=363  

H-H=435,

ক) পদার্থের অভ্যন্তরীণ শক্তি কাকে বলে?

খ) তাপশক্তির পরিবর্তনের কারণ ব্যাখ্যা কর।

গ) উদ্দীপকটির NH এর D H বের কর।

ঘ) উদ্দীপকটির লাশা তেলিয়ে নীতির কোন নিয়ামকটিকে সমর্থন করে-তা ব্যাখ্যা কর।

৬) X এমন একটি সবুজ বর্ণের মৌল যার d অরবিটালে ৬টি ইলেকট্রন, Y এমন একটি নীলবর্ণের  মৌল যার d অরবিটালে ১০টি ইলেকট্রন,এবং Z এমন একটি মৌল যার সর্ব বহিঃ স্তরে ৩টি ইলেকট্রন থাকে।

ক) সংকর ধাতু কাকে বলে?

খ) ধাতু নিষ্কাশন একটি বিজারণ প্রক্রিয়া-ব্যাখ্যা কর।

গ) Z এর নিষ্কাশণ প্রক্রিয়া বর্ণনা কর।

ঘ) Xএর নিষ্কাশণ প্রক্রিয়া স্বাভাবিক হলেও   Y এর নিষ্কাশণ প্রক্রিয়া জটিল-তোমার উত্তরের পক্ষে যুক্তি দেখাও।

৭) RCOONa সোডালাইম                          A

A+X2                      B+C+D+E

ক) এ্যারোমেটিক যৌগ কাকে বলে।

খ) অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন  থেকে সক্রিয়-ব্যাখ্যা কর।

গ) A যৌগ কিভাবে উত্পন্ন হয় তা সমীকরণসহ বর্ণনা কর।

ঘ) B,C,D,E কিভাবে উত্পন্ন হয়েছে এবং বাস্তব প্রয়োগ লিখ।

৮) X(অম্লীয়)+Y(ক্ষারীয়) +H2O                 A

  A+(নিরপেক্ষযৌগ)                                    B

  R-CHO  +জারণ                                    C

ক) সিরকা কাকে বলে?

খ) Na2CO3 ক্ষারধর্মী কেন?

গ) B ও C কিভাবে উত্পন্ন হয় তা বিক্রিয়াসহ লিখ।

ঘ) B ও C  পারিবারিক ব্যবহারযোগ্য যৌগ- বিক্রিয়াসহ ব্যাখা দাও।

 

 

০