প্রজনন স্বাস্থ্য বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা
বেরোবি সংবাদদাতা
‘যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক’ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ঢাকা বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। রংপুর বিভাগের পক্ষে বিতর্কে অংশগ্রহণ করেন বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন(ব্রুডা)-এর সদস্যরা। শনিবার রাজধানীর এফডিসিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। রংপুর বিভাগের পক্ষে বিতর্কে (ছায়া সংসদ) অংশগ্রহণ করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান আবির (প্রধানমন্ত্রী), তাহমিনা কায়সার হিমা (মন্ত্রী), নুসরাত জাহান নিশাত (এমপি), মাকসুদুল হাসান অন্তর (এমপি) ও লাবনী আক্তার লিলি (এমপি)।
