বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল লেনদেন ‘নগদ’-এর দৈনিক লেনদেন ১০০ কোটি টাকা অতিক্রম করেছে। গত শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ ঘোষণা দেন। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ নির্মাণের সহযোগী হিসেবে ২০১৯ সালের ২৬ মার্চ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘নগদ’। শুরুর মাত্র ১০ মাসের পথ চলায় ‘নগদ’-এর উদ্যোক্তার সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে।—প্রেস বিজ্ঞপ্তি
