রূপালি ফিতার সোনালি মানুষদের স্মরণে

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২০:৩১

 

সদ্যপ্রয়াত চিত্রপরিচালক আমজাদ হোসেন, চিত্রপরিচালক সাইদুল আনাম টুটুল ও চিত্রগ্রাহক আনোয়ার হোসেনের স্মরণে দেশের নাট্যদল প্রাচ্যনাট আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলের লবিতে পরিবেশন করবে মিউজিক্যাল ইম্প্রোভাইজেশন পারফর্মেন্স ‘খাঁচা ভাঙার গান’। এছাড়াও সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে প্রাচ্যনাটের নাটক ‘সার্কাস সার্কাস’।

এই প্রদর্শনীটিও প্রথিতযশা চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন, চিত্রগ্রাহক আনোয়ার হোসেন ও চলচ্চিত্র পরিচালক সাইদুল আনাম টুটুলকে উত্সর্গ করা হবে। ‘সার্কাস সার্কাস’ প্রাচ্যনাটের প্রথম মূলধারার নাট্য প্রযোজনা। একঝাঁক তরুণের এক সাহসী পদক্ষেপ এই সার্কাস সার্কাস। প্রথম প্রদর্শনীর পর খুব শিগগিরই এই প্রযোজনাটি বছরের সেরা প্রযোজনাগুলোর একটি হিসেবে মর্যাদা পায়।