রাজউক-পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ০০:৪৭

বাংলাদেশ শিক্ষা, তথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) মহাপরিচালক মো. ফসি উল্লাহকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া পৃথক এক আদেশে রাজউকের সদস্য মোহাম্মদ সাইদ নূর আলমকে একই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে অতিরিক্ত সচিব আবুল বাশার মোহাম্মদ আব্দুল ফাত্তাহকে। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করে।

পৃথক অপর আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রইছ উদ্দিনকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

চট্টগ্রামের চা বোর্ডের সদস্য মোহাম্মদ এরফান শরিফকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য করা হয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণায়ের অতিরিক্ত সচিব মো. কামরুল হাসানকে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী সদস্য, অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে তাঁত বোর্ডের সদস্য এবং অতিরিক্ত সচিব আইনুল কবিরকে  গ্রামীণ রাস্তয় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু বা কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।