আপনার বাড়িতে হয়তো পার্টি লেগেই থাকে। তাই চটজলদি পার্টির খাবার তৈরির বিশেষ টিপস নিয়ে এবারের আয়োজন
n তাড়াতাড়ি করে খাবার তৈরি করতে গিয়ে লবণ বেশি হয়ে গিয়েছে? চিন্তার কোনো কারণ নেই। ময়দা মেখে, খুব ছোট ছোট গোল আকারের লেচি তৈরি করে খাবারের ঝোলের মধ্যে দিয়ে দিন। খাবার পরিবেশনের আগে ময়দার লেচিগুলো তুলে ফেলুন। খাবারে অতিরিক্ত লবণ ময়দার লেচিগুলো শুষে নেবে।
n ডিম সিদ্ধ করার সময় পানিতে কয়েক ফোঁটা ভিনিগার দিয়ে দিন। দেখবেন, ডিমের খোসায় আর ফাটল ধরবে না।
n টমেটো পিউরি বা টমেটোর পেস্ট আইস কিউব ট্রের মধ্যে রেখে ফ্রিজে রাখুন। রান্না করার সময় কারির মধ্যে বরফের কিউবগুলো দিয়ে দিন। দেখবেন, তাড়াতাড়ি গ্রেভি তৈরি হয়ে যাবে।
n বেশ কয়েক কোয়া রসুন থেঁতো করে তার সঙ্গে মাখন মিশিয়ে পেস্টের মতো তৈরি করুন। ব্রেডের উপরে গার্লিক বাটার মাখিয়ে কয়েক মিনিট গ্রিল ওভেনে বেক করুন। ব্যস তৈরি হয়ে গেল ঝটপট গার্লিক ব্রেড। ছোট ছোট টুকরো করে সুপের সঙ্গে পরিবেশন করুন। দারুণ লাগবে খেতে।
n নারকেল ফ্রিজে কয়েক ঘণ্টা রাখুন। তারপর খুব সহজেই ভাঙতে পারবেন।
n পাউরুটির টুকরো সামান্য ঘিয়ে ভেজে রাখুন। তারপর দই ফেটিয়ে পাউরুটির উপর ঢালুন। লবণ, ঝালের গুঁড়া, চাট মশলা, জিরার গুঁড়া ছড়িয়ে দিন। কাঁচামরিচ, গুড়ের চাটনি একটু দিন। তৈরি হয়ে গেল চটপটে চাট।
n জিঞ্জার জুস বানানোর জন্য আদা কুরিয়ে সামান্য পানি ছড়িয়ে দিন। তারপর মসলিনের কাপড়ে ওই মিশ্রণ রাখুন। এরপর নিংড়ে নিন। ব্যস তৈরি হয়ে গেল জিঞ্জার জুস।
