কাহালু (বগুড়া) সংবাদদাতা
কাহালুতে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার কালাই ইউনিয়নের নওদাপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মিনহাজ ওরফে আনাস (১৪) নামের শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার বাবার নাম আনোয়ার হোসেন ওরফে ভুট্টু।
আনাসকে তার বাবা সকালে স্কুলে যাওয়ার বিষয়ে গালমন্দ করলে সে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
কাহালু থানার ওসি (তদন্ত) মাহমুদ হাসান বলেন, এ ব্যাপারে থানায় ইউডি মামলা হয়েছে।
