কাহারোলে গাঁজাসহ যুবক গ্রেফতার

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২১:২১

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা

দিনাজপুরের কাহারোলে গাঁজাসহ রুবেল ইসলাম (২২) নামে এক জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার রাতে কাহারোল-বীরগঞ্জ পাকা রাস্তা চকমহরম এলাকা  থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বিরল থানার রাজুরিয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাহারোল থানার অফিসার ইনচার্জ মনোজ কুমার রায় জানান, তার বিরুদ্ধে থানায় একটি মাদকের মামলা দায়ের করেছে পুলিশ।