বাবা এবং পুত্র দুইজনই জিতেছেন

আপডেট : ১৩ জানুয়ারি ২০২০, ২১:২৯

দিল্লি আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টার দাবা

স্পোর্টস রিপোর্টার

ভারতের নয়া দিল্লি শহরে অনুষ্ঠানরত ১৮তম দিল্লি আন্তর্জাতিক উন্মুক্ত গ্র্যান্ড মাস্টার দাবার সপ্তম রাউন্ড শেষে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৭ খেলায় ৫ পয়েন্ট পেয়েছেন। ৭ খেলায় ৪ পয়েন্ট করে পেয়েছে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও জিয়ার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া। গতকাল সকালে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভারতের এআর, ইলামপার্থিকে, তাহসিন ভারতের নীলাভ জয়তি বোরথাকুরকে, মালেক ভারতের জয়বর্ধন রাজকে ও গ্র্যান্ড মাস্টার জিয়া ভারতের বকসি রুতুজারকে হারিয়েছেন। গিয়াস ভারতের মৃতিকা মল্লিকের কাছে হেরেছেন।