স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু পপুলার লাইফ প্রিমিয়ার বিভাগ ভলিবল লিগ ১৫-২৮ জানুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়াম সংলগ্ন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। তিতাস ক্লাব, বিদ্যুত্ উন্নয়ন বোর্ড, পানি উন্নয়ন বোর্ড, বিজিবি, পুলিশ, ওয়ারী ক্লাব, বাংলাদেশ জেল, আজাদ স্পোর্টিং ক্লাব, ঢাকা সবুজ এবং আনসার অংশগ্রহণ করবে। গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের ডিএমডি আলমগীর ফিরোজ এছাড়াও ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
