শ্রীপুরে ইউপি সদস্যের ১০ গরু চুরি

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০০:০৭

গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদ সদস্যের দুটি গোয়াল ঘর থেকে ১০টি গরু চুরির ঘটনা ঘটেছে। রবিবার গভীর রাতে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদীঘি গ্রামের ইউপি সদস্য মতিউর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মতিউর রহমান শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, রাত দেড়টার দিকে চোরেরা দুটি গোয়াল ঘরের তালা কেটে কয়েকটি অস্ট্রেলিয়ান গরু, বাছুরসহ ১০টি গরু চুরি করে। চুরি যাওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।