অর্থ পাচারের মামলায় সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা ও তার দুই মেয়ে অন্তরা সেলিম হুদা ও শ্রাবন্তী আমিনা হুদাকে আট সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে আইনজীবী মনসুরুল হক চৌধুরী শুনানি করেন। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
দুদকের মামলায় বলা হয়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ৩ লাখ ৮০ হাজার পাউন্ড স্টার্লিংয়ের সমপরিমাণ ৪ কোটি ৬ লাখ ৬০ হাজার টাকা যুক্তরাজ্যে পাঁচার করেন সিগমা হুদা ও তার মেয়েরা। সেই অর্থ দিয়ে লন্ডনের ওয়াটার গার্ডেনসের বারউড প্যালেসে তারা ২০০৩ সালের ২৬ জুন একটি ফ্ল্যাট ক্রয় করেছেন, যা আইন অনুযায়ী অপরাধ।
