মন্ত্রী-এমপি নন এমন আওয়ামী লীগের নেতাদের মাঠে নামার নির্দেশ শেখ হাসিনার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ০০:৫০

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন সিটি নির্বাচনে এমপি-মন্ত্রী নন এমন নেতাদের মাঠে নেমে ঘরে ঘরে প্রচারণা চালানোর নির্দেশ দিয়েছেন । সর্বশেষ রবিবার আবুধাবিতে যাওয়ার সময় দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এ নির্দেশ  দেন তিনি বলে জানা গেছে। ঢাকা দক্ষিণ ও উত্তর সিটির মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম আতিকের পক্ষে এখন সর্বস্তরের নেতা-কর্মীকে মাঠে নামানো হচ্ছে। কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা মাঠ চষে বেড়াচ্ছেন।  এদিকে ঢাকার সিটি নির্বাচনে কোনো ধরনের ‘বাড়াবাড়ি’ না করতে দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেন বাড়াবাড়ি কিংবা হস্তক্ষেপ না করে।