পরিচ্ছন্নতা কার্যক্রমে শিক্ষার্থীরা

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ১৮:৫৯

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নোবিপ্রবি শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত অলাভজনক সংগঠন ‘চলো পাল্টাই ফাউন্ডেশন’ এর আয়োজন করে। সম্প্রতি এ কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও শিক্ষার্থীবৃন্দ। সরকারি বিশ্ববিদ্যালয়ে সরকারের বা জনগণের টাকায় পড়াশোনা করার দ্বায়বদ্ধতা সাধারণ মানুষের জন্য কিছু করার ইচ্ছা থেকেই চলো পাল্টাই ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়।