রামুতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২১:১১

রামু (কক্সবাজার) সংবাদদাতা

রামু উপজেলার রশিদনগর ইউনিয়নে গলায় ফাঁস   দেওয়া যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি (৩০) ওই ইউনিয়নের নতুনবাজার পাহাড়তলী এলাকাল জালাল আহমদের ছেলে।  তৌহিদা আজিম ও এনামুল হক জানিয়েছেন, ঝুলন্ত ওসমান গনির মৃতদেহ দেখে রামু থানাকে অবহিত করেছে। রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।