লালপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২১:১১

লালপুর (নাটোর) সংবাদদাতা

নাটোরের লালপুর উপজেলার গোপালপুর রেলগেট সংলগ্ন এলাকায় ঢাকা-রংপুরগামী আন্তঃনগর ট্রেন ‘রংপুর এক্সপ্রেস’ এর চাকায় কাটা পড়ে ছফির উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ছফির উদ্দিন উপজেলার বাওড়া গ্রামের মৃত সমছের আলীর ছেলে। শুক্রবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা গেছে, দুপুরে রংপুর এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর রেলওয়ে স্টেশন ছেড়ে  রেল গেট অতিক্রম করার সময় রেললাইন পার হওয়ার সময় ছফির উদ্দিন ট্রেনের নিচে কাটা পড়ে। খবর পেয়ে তত্ক্ষণাত্ তার স্বজনরা লাশ তুলে নিয়ে যায়। থানায় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

 

 

০