একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) উপজেলার বর্তমান এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের সিংহ প্রতীকের নির্বাচনী প্রচারণায় সরব হয়ে উঠেছে চরভদ্রাসন উপজেলা। উৎসাহ উদ্দীপনার মধ্যে উপজেলার বিভিন্ন হাট বাজার ও গ্রামগঞ্জে চলছে ব্যাপক প্রচার প্রচারণা।
শুক্রবার বিকেলে কয়েক হাজার কর্মী সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা পরিষদ সংলগ্ন সিংহ মার্কার নির্বাচনী অফিসের সামনে হতে বিশাল একটি মিছিল বের করা হয়। মিছিলটি সদর বাজার হয়ে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় সড়ক ও রোকনউদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয় সড়ক হয়ে উপজেলা পরিষদের পাশে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আরো পড়ুন: যার হাতে অস্ত্র থাকে তার বিচারিক ক্ষমতা থাকে না: ইসি রফিকুল ইসলাম
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক মাস্টার বলেন, ‘আমি ৪৫ বছর এ উপজেলায় আওয়ামী লীগের নেতৃত্ব দিয়েছি, বিগত ৪৫ বছরে এ উপজেলায় যে উন্নয়ন হয়নি গত পাঁচ বছরে এমপি নিক্সন চৌধুরী করেছেন। শুধু তাই নয় নিক্সন চৌধুরী এমপি হবার পর তিন উপজেলায় নানামুখী উন্নয়নের পাশাপাশি সুখে দু:খে তৃনমূল মানুষের দোরগোড়ায় গিয়ে জয় করে নিয়েছে সাধারণ মানুষের মন। উন্মনয় মূল্যায়ন ও ভালোবাসায় শুধু আমিই নই তিন উপজেলায় আওয়ামী লীগের বড় একটা অংশ আজ নিক্সন চৌধুরীকে বিজয়ী করার লক্ষে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করছে।

ফরিদপুর-৪ আসনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নিক্সন চৌধুরীর সিংহ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে পুনরায় সাধারণ মানুষের সেবা করার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম মাস্টার, চরভদ্রাসন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা, যুবলীগ সভাপতি মো. মোরাদ হোসেন, সাবেক ভিপি মিজানুর রহমান, রাসেল জামান, মো. মোন্নাফ হোসেন, ইউপি সদস্য বারেক মণ্ডল ও কয়েক হাজার কর্মী সমর্থক।
ইত্তেফাক/বিএএফ
