নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
নগরকান্দায় এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে মেয়েটির নিজ গ্রাম থেকে লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হয়। নিহত তরুণীর বোন বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে তার বোন বাড়ি থেকে বের হয়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশে বাগানের পরিত্যক্ত ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলতে দেখা যায়। পরে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নগরকান্দা থানার দায়িত্বপ্রাপ্ত ওসি রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ব্যাপারটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।
