স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীতে ‘মাইডাস এসএমই’ মেলার উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার। নগরভবনের গ্রিনপ্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে পাঁচ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন। এ সময় মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেনী, মাইডাসের ম্যানেজিং ডাইরেক্টর ড. এ এস এম মশিউর রহমানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কানাডা সরকারের সিএলএফআই প্রকল্পের আওতায় পাঁচ দিনের মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের ৬০টি স্টল রয়েছে। নতুন উদ্যোক্তা সৃষ্টি, নারীদের বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন শেষে উত্পাদিত পণ্যের বাজার সৃষ্টির মধ্য দিয়ে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি এ মেলার উদ্দেশ বলে জানান, মাইডাসের ম্যানেজিং ডাইরেক্টর।
