নওগাঁয় অস্ত্র-ইয়াবাসহ একজন গ্রেফতার

আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৩২

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে সাহেবগঞ্জ এলাকা থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি এবং ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ সাজ্জাদ চৌধুরী রিপন  নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব-৫।

সোমবার রাতে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাজ্জাদ চৌধুরী রিপন আত্রাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রেফতারকৃতকে আত্রাই থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে র্যাব বাদী হয়ে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা করেছে। মঙ্গলবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।