ছবি দেখে মনে হতে পারে এটি কোনো ধানখেত। আসলে এটি বরিশালের বানারীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের একটি সড়ক। শুধু এটিই নয়, পৌরসভার প্রায় সব সড়কই ভাঙাচোরা। এতোটাই অবস্থা খারাপ। প্রায়ই যানবাহন উলটে দুর্ঘটনা ঘটছে। মানুষ আহত হচ্ছে। উপরন্তু এইসব সড়কে বালি, ইট বহনকারী মিনি ট্রাক চলাচল করছে। যে কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বেশি। জনপ্রতিনিধিরাও জানেন। তবু সড়ক মেরামতের কোনো উদ্যোগ নেই। এদিকে হাজার হাজার মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার। এ বিষয়ে সরকারের ঊধ্বর্তন মহলের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে সড়কগুলো সংস্কারে দ্রুত উদ্যোগ নেওয়া হয়।
মুহাম্মদ শফিকুর রহমান, বানারীপাড়া, বরিশাল ৮৫৩০
